‘ধুরন্ধর’ ঝলকেই হইচই, নতুন জুটিকে নিয়ে আলোচনা

ঝলক প্রকাশ হতেই রণবীর সিংহ ও সারা অর্জুনের নতুন রসায়ন ঘিরে উত্তেজনা। দু’জনের নতুন লুকও নজর কাড়ে দর্শকদের।

৪০ বনাম ২০! নিন্দুকদের তীব্র কটাক্ষ

২০ বছরের সারা অর্জুনের সঙ্গে রণবীরের প্রেমের দৃশ্য দেখে অনেকে বলেন, “হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি— বলিউডে নিত্যদিনের ব্যাপার!”

“সারা প্রকাণ্ড ট্যালেন্ট”— রণবীরের জবাব

কটাক্ষের জবাবে রণবীর বলেন, “এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। বয়স নয়, প্রতিভা বড়।” তিনি সারার প্রশংসায় পঞ্চমুখ।

সারা = ডাকোটা ফ্যানিং?

রণবীর বলেন, “সারা এমনই — ছোট বয়সেও অসাধারণ পরিপক্ব।” তিনি সারাকে ডাকোটা ফ্যানিং-এর মতো স্বাভাবিক প্রতিভাসম্পন্ন বলে তুলনা করেন।

“ও যেন ৫০টা ছবি করে ফেলেছে”— রণবীর

তিনি জানান, সারা এমন অভিনয় করেন যে মনে হয় বহু বছরের অভিজ্ঞতা আছে। “অসাধারণ শিল্পীদের সঙ্গে কাজ করেছি— সারা তার মধ্যেই একজন।”

শিশুশিল্পী থেকে তারকা— সারা অর্জুন

দক্ষিণে জনপ্রিয় অভিনেত্রী সারা শিশুশিল্পী হিসেবে পরিচিত। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’–এও অভিনয় করেছেন তিনি। অভিনেতা জয় অর্জুনের কন্যা।