মডেলিং থেকে সুপারহিট নায়ক!

‘মস্ত’ দিয়ে বলিউডে জ্বলে উঠেছিলেন আফতাব শিবদাসানী। ঊর্মিলার বিপরীতে তাঁর প্রথম ছবিই হয়েছিল সুপারহিট।

‘কসুর’ সাফল্যের পরই হঠাৎ ধাক্কা

২০০০ সালের ‘কসুর’ বাণিজ্যিক সাফল্য পেলেও এর পরই শুরু হয় সমস্যা। কেরিয়ারে দেখা যায় বড়সড় থামাথামি।

সেটে মাদক ও দুর্ব্যবহারের অভিযোগ!

শোনা যায়, তিনি নাকি শুটিং সেটে মাদক নিতেন এবং কলাকুশলীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। গুজবে তোলপাড় হয়েছিল বলিউড।

অভিযোগেই কি হারিয়ে গেলেন আফতাব?

সমালোচকদের দাবি—আপত্তিকর আচরণের কারণেই কমে যায় তাঁর কাজ। ‘মস্তি’ সিরিজ বাদে আর তেমন দেখা যায়নি তাঁকে।

“সবচেয়ে হাস্যকর গুজব!”—আফতাবের উত্তর

অভিনেতা জানালেন, এ অভিযোগ শোনাই তাঁর কাছে সবচেয়ে হাস্যকর ব্যাপার। নিজেও নাকি দেখেছেন এমন মন্তব্য।

“সত্যের আওয়াজ কম”—দার্শনিক জবাব

আফতাবের বক্তব্য—“সত্যি সব সময় চুপচাপ থাকে। প্রমাণ করার দরকার নেই।” তাই কখনও নিজের হয়ে তর্কে নামেননি তিনি।