দিব্যা খোসলা অভিযোগ করেন, আলিয়া ভট্টের ‘জিগরা’ নাকি তাঁর ছবি ‘সাবী’-র গল্প কপি করেছে। অভিযোগ ছড়াতেই শুরু বিতর্ক।
দিব্যা বলেন, তাঁর মে মাসে মুক্তি পাওয়া ‘সাবী’ ছবির গল্প সম্পূর্ণ নকল করেছে ‘জিগরা’, যা অক্টোবর মাসে রিলিজ হয়।
আলিয়ার কাকা ও প্রযোজক মুকেশ ভট্ট বলেন, দিব্যা নাকি প্রচার পাওয়ার জন্যই এমন অভিযোগ তুলেছেন।
মুকেশ জানান, ‘জিগরা’ মহেশ ভট্টের ‘গুমরাহ’ থেকে অনুপ্রাণিত, আর সেই ছবি এসেছে বিদেশি ছবি ‘ব্যাঙ্কক হিলটন’ থেকে।
তিনি স্পষ্ট বলেন, ‘সাবী’-র সঙ্গে ‘জিগরা’র গল্পের কোনও মিল নেই। এই বিতর্ক কেবল দৃষ্টি আকর্ষণের চেষ্টা।
মুকেশের বক্তব্য, আলিয়া বড় তারকা, বুদ্ধিমতী ও পরিশ্রমী। তাঁর গল্প চুরি করার প্রয়োজনই নেই। “ও দেউলিয়া হয়নি!”— বললেন তিনি।