তিয়াসা লেপচার শুটিং সেটে বড় দুর্ঘটনা!

‘অনুরাগের ছোঁয়া’ শুটিং করতে গিয়েই রক্তারক্তি কাণ্ড ঘটল অভিনেত্রী তিয়াসার সঙ্গে। হঠাৎ কী ঘটল?

চিত্রনাট্যের শটেই ঘটল বিপদ

স্ক্রিপ্ট অনুযায়ী তিয়াসাকে একটি ভারী লোহার ফুলদানি ছুড়ে ফেলতে বলা হয়েছিল। শট দিতে গিয়েই ঘটে গেল বিপত্তি।

লোহার ফুলদানিতে হাঁটু কেটে গেল!

ফুলদানি ছোড়ার সময় তিয়াসার হাঁটুতে জোরে আঘাত লাগে। প্রচুর রক্ত পড়ে, গুরুতর চোট পান অভিনেত্রী।

ইনজেকশন নিতে দৌড়—বাঁচল বড় বিপদ

তিয়াসার কথায়—“সত্যিই বড় দুর্ঘটনা হতে পারত।” সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এখন অনেকটাই সুস্থ, কাজে ফিরলেন তিয়াসা

হাঁটুর ব্যথা কিছুটা কমেছে। রিল ভিডিও ও শুটিংয়ে ফিরেছেন তিনি। ভক্তদের চিন্তার কারণ নেই।

ব্যক্তিগত জীবনও আলোচনায়

সোহেল দত্তের সঙ্গে তিয়াসার সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা। কবে বিয়ে—সেই প্রশ্নে এখনো মুখ খোলেননি নায়িকা।