জনপ্রিয় প্লুটোর ফেরা

‘চিরসখা’ ধারাবাহিকের প্লুটো চরিত্রে দর্শকদের মন জিতেছিলেন পার্থ বেরা। দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন ছোটপর্দায়।

প্লুটো চরিত্র শেষ হওয়ায় দুঃখ

দর্শকদের দাবি ছিল—প্লুটোকে বাঁচানো হোক। কিন্তু চিত্রনাট্যের কারণে হঠাৎই শেষ হয়ে যায় সেই প্রিয় চরিত্র।

নতুন ধারাবাহিকে বড় সুযোগ

‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’ ধারাবাহিকে রানির জামাইয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সোমবার থেকে শুরু হয়েছে শুটিং।

পার্থের উচ্ছ্বাস

পার্থ বেরা বলেন, “অনেক দিন অপেক্ষা করছিলাম। অবশেষে সুযোগ পেলাম। নতুন যাত্রা নিয়ে ভীষণ উত্তেজিত।”

মেদিনীপুর থেকে কলকাতায় সংগ্রাম

মেদিনীপুরের ছেলে পার্থের জন্য কলকাতায় আসাটাই ছিল বড় চ্যালেঞ্জ। পথটা মোটেও মসৃণ ছিল না তাঁর।

পড়াশোনা ও ব্যক্তিগত জীবন

২০২১ সালে কলকাতায় আসেন কাজের খোঁজে। ‘এডুকেশন’ নিয়ে স্নাতক। পরিবারে মা-বাবা ও বোন। মেদিনীপুরের ছেলে বলেই বহু কুমন্তব্যও শুনতে হয়েছে তাঁকে।