‘দঙ্গল’ ছবির সময়ই ফাতিমা জানান, তিনি মৃগী রোগে আক্রান্ত। একবার বিমানে মাঝ-আকাশেই খিঁচুনি ধরে তাঁর শরীরে।
এক সময় কিছুটা ভাল থাকলেও, অভিনয়ের দৌড়ঝাঁপে হঠাৎই অসুস্থ হয়ে পড়তেন তিনি। প্রথমে মেনে নিতেই পারেননি যে তাঁর স্নায়বিক সমস্যা আছে।
ফাতিমা জানালেন, তিনি ‘বুলিমিয়া’ রোগে ভুগছেন। দিনে প্রায় ২৫০০ ক্যালরি খেয়ে ফেলছেন—কোনও নিয়ন্ত্রণ নেই খাওয়ার উপর।
ফাতিমার কথায়—“খেয়েই চলেছি। থামাতে পারছি না। তারপর আবার খারাপ লাগছে, কেন এত খেলাম।” এমনকি খাওয়া এড়াতে বাইরে বেরোনোও বন্ধ করেছিলেন তিনি।
সহ-অভিনেত্রী সান্যাই প্রথম বুঝতে পারেন সমস্যা। তাঁর কথাতেই লজ্জা পান ফাতিমা, নিজের আচরণে অপরাধবোধ তৈরি হয়।
অভিনেত্রী জানান, এখন আগের তুলনায় কম খাচ্ছেন। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেই নিজের অভ্যাস বদলানোর চেষ্টা করছেন।