দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি ‘দিল্লি ক্রাইম ৩’

তৃতীয় সিজ়ন মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র। শক্তিশালী নারী চরিত্রে ভরপুর এই সিজ়ন আবারও নজর কেড়েছে।

শেফালি শাহ: প্রতি পর্বে ১০–১২ লক্ষ টাকা!

ডিসিপি বর্তিকা চতুর্বেদীর ভূমিকায় শেফালি এই সিজ়নে ছিলেন মূল কেন্দ্রবিন্দু। প্রতি এপিসোডে পেয়েছেন ১০–১২ লক্ষ টাকা পারিশ্রমিক।

হুমা কুরেশি ভয় ধরালেন! আয় কত জানেন?

খলচরিত্র ‘বড়ি দিদি’-তে হুমার অভিনয় শিহরণ জাগিয়েছে দর্শকে। প্রতি পর্বে নিয়েছেন ৭–৮ লক্ষ টাকা।

রসিকা দুগ্গল: ভদ্র চেহারার নির্মম পুলিশ অফিসার

নীতি সিংহের চরিত্রে রসিকা দুর্দান্ত অভিনয় করেছেন। প্রতি এপিসোডে পেয়েছেন ৪–৫ লক্ষ টাকা।

ভূপেন্দ্র সিংহ সাজে রাজেশ তৈলাং

দিল্লি পুলিশের আধিকারিক ভূপেন্দ্র সিংহের চরিত্রে রাজেশ তৈলাং। শোনা যাচ্ছে, সিজ়নের জন্য পেয়েছেন ৪ লক্ষ টাকা।

নতুন মুখ সায়নী গুপ্ত: পারিশ্রমিকও চমকে দিল

তৃতীয় সিজ়নে যোগ দিলেন সায়নী গুপ্ত। প্রতিটি পর্বের জন্য পেয়েছেন ৩–৪ লক্ষ টাকা। তাঁর চরিত্রও প্রশংসায় ভাসছে।