সম্পর্কের সিলমোহর!

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পরে হার্দিক পাণ্ড্য এবার প্রকাশ্যে জানান মডেল-অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন। মালদ্বীপ ট্রিপে সামনে আসে নতুন সম্পর্ক।

পুজো–যজ্ঞে একসঙ্গে উপস্থিতি

সম্প্রতি দু’জনকে দেখা গেল একসঙ্গে পুজো ও যজ্ঞ করতে। সাবেকি সাজে মাহিকা, পাঞ্জাবি-পাজামায় হার্দিক—ছবিগুলো ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে।

ঘরোয়া রসায়নে মুগ্ধ অনুরাগীরা

প্রেমিকাকে কোলে তোলা থেকে অগস্ত্যের সঙ্গে খেলাধুলা—সব মিলিয়ে হার্দিকের পারিবারিক রূপ নজর কাড়ছে। মাহিকাকেও দেখা গেছে শান্তভাবে সব আচার পালন করতে।

অনামিকায় হিরের আংটি!

মাহিকার হাতে উজ্জ্বল হিরের আংটি দেখেই নেটিজেনদের প্রশ্ন—এ কি বাগদানের ইঙ্গিত? দু’জনই নীরব, তবু জল্পনা থামছে না।

নতুন বাড়ির গৃহপ্রবেশের জল্পনা

অনেকে ধারণা করছেন—হার্দিক নাকি নতুন বাড়ির গৃহপ্রবেশের পুজো করেছেন মাহিকাকে সঙ্গে নিয়েই। পুজোর পোশাক, পরিবেশ—সবই ইঙ্গিত দিচ্ছে বিশেষ দিনের।

তবে কি গোপনে বাগদান?

কোভিডে নাতাশাকে আচমকাই বিয়ে করেছিলেন হার্দিক। এবারেও কি একইভাবে নতুন অধ্যায়? আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও নেটপাড়া উত্তাল জল্পনায়।