আগামী ইদে ‘প্রিন্স’ ছবিতে ফের বড় পর্দায় ফিরছেন শাকিব খান। বহুদিন ধরেই ছবির ঘোষণা ছিল, তবে নায়িকা নিয়ে চলছিল জল্পনা।
একবার শোনা গিয়েছিল ইধিকা পালকে ভাবা হচ্ছে। আবার গুঞ্জন উঠেছিল রুক্মিণী মৈত্রকে অফার গেছে। তবে শেষমেশ সব জল্পনা থামল।
শাকিবের বিপরীতে ‘প্রিন্স’ ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ইতিমধ্যেই চুক্তিতে সইও হয়ে গেছে।
ফারিন বলেন, “শাকিব খানের সঙ্গে প্রথম কাজ—ভাল না লাগার প্রশ্নই নেই। মন দিয়ে কাজ করব যেন দর্শকের ভালো লাগে।”
শুটিং শুরুর নির্দিষ্ট তারিখ এখনো জানাননি ফারিন। তবে নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী নভেম্বর থেকে শুটিং শুরুর সম্ভাবনা।
পরিচালক মাহমুদ ও প্রযোজক দল জানিয়েছেন—ছবির কিছু গুরুত্বপূর্ণ অংশ শুট হবে কলকাতায়, বিশেষ করে দুর্গাপুজোর আবহে লোকেশন খোঁজা চলবে।