তমন্নার পর ফাতিমায় নতুন প্রেম?

বিজয় বর্মা–তমন্না বিচ্ছেদের পর থেকেই বলিউডে জল্পনা—তিনি নাকি ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে। যদিও কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।

ফাতিমাকে ‘মৃদু হাওয়া’ বললেন বিজয়

সাম্প্রতিক সাক্ষাৎকারে বিজয় বলেন, “ফাতিমা হল মৃদু বাতাসের মতো।” এই মন্তব্য ঘিরে আরও বেড়েছে সম্পর্কের গুঞ্জন।

কাজে খাঁটি, রসিক—বিজয়ের চোখে ফাতিমা

‘গুস্তাখ ইশ্‌ক’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে বিজয়ের অভিজ্ঞতা— ফাতিমা নাকি অত্যন্ত খাঁটি, রসিক এবং প্রতিটি দৃশ্যে ১০০% দেন।

দু’জনের রসবোধেও মিল!

বিজয়ের মতে, তাঁদের চরিত্র এবং রসবোধের মাঝে অনেক মিল রয়েছে। তাই অনস্ক্রিন রসায়নও নাকি একেবারে স্বাভাবিক।

পুরনো দিনের প্রেমের গল্পে নতুন জুটি

‘গুস্তাখ ইশ্‌ক’ একটি ক্লাসিক প্রেমের গল্প। বিজয় জানান, ফাতিমার সঙ্গে কাজ করে তাঁর দারুণ লেগেছে, সম্পর্কের গুঞ্জন নিয়ে কিছু বলার নেই।

বিচ্ছেদের পর দ্রুতই নতুন নাম!

তমন্নার সঙ্গে দু’বছরের সম্পর্কে ছিলেন বিজয়। তমন্না বিয়ে করতে চাইলে রাজি হননি অভিনেতা—ফল বিচ্ছেদ। কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়ায় তাঁর।