দুই বছর আগের সেই ভয়াবহ দিন

দু’বছর আগে হৃদ্‌রোগে আক্রান্ত হন সুস্মিতা সেন। হৃদ্‌যন্ত্রে ৯৫% ব্লকেজ ধরা পড়ে। ভক্তরা তখন ভীষণ উদ্বিগ্ন।

জরুরি অ্যাঞ্জিয়োপ্লাস্টি ও সুস্মিতার সিদ্ধান্ত

অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হয়। কিন্তু অপারেশনের সময় অজ্ঞান হতে অস্বীকার করেন অভিনেত্রী।

কেন অচেতন হতে চাননি তিনি?

সুস্মিতার ভয় ছিল — ঘুমিয়ে পড়লে হয়তো আর কোনও দিন চোখ খুলবে না! তাই তিনি সজাগ থাকার পথটাই বেছে নেন।

চিকিৎসকদের সঙ্গে কথা বলতে বলতে অপারেশন

তিনি জানান, পুরো সময় জুড়ে সচেতন ছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, তাড়া দিয়েছেন—কারণ দ্রুত কাজে ফিরতে চেয়েছিলেন।

অ্যাঞ্জিয়োপ্লাস্টির পরও অবিশ্বাস্য ধৈর্য

কষ্ট সহ্য করেও সব দেখেছিলেন নিজের চোখে। নিজের নিয়ন্ত্রণক্ষমতা ও সচেতন মন তাঁর বাঁচার মূল কারণ বলে মনে করেন অভিনেত্রী।

মাত্র দু’সপ্তাহে কাজে ফিরলেন সুস্মিতা

জয়পুরে শুটিং চলাকালীন অসুস্থ হয়েছিলেন, কিন্তু অ্যাঞ্জিয়োপ্লাস্টির মাত্র দু’সপ্তাহ পরই তিনি ফেরেন কাজে—একটি ফ্যাশন শোয়ে রানওয়ে হাঁটেন।