মাত্র ৩৫ বছরে শেষ হুমানে সাগর! ওড়িয়ার সংগীত জগতে প্রবল শোক

জনপ্রিয় গায়ক হুমানে সাগর হঠাৎই প্রয়াত। ভুবনেশ্বর এইমসে তিনদিন লড়াই শেষে সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাইল্যাটারাল নিউমোনিয়া, লিভার ফেলিওর, মাল্টি অর্গান বিকল

জনপ্রিয় গায়ক হুমানে সাগর হঠাৎই প্রয়াত। ভুবনেশ্বর এইমসে তিনদিন লড়াই শেষে সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনদিনের লড়াই—শেষে মৃত্যুর কাছে পরাজয়

লাইফ-সাপোর্টে রাখা হলেও বিশেষ উন্নতি হয়নি। সোমবার রাত ৯টার পর থেমে যায় লড়াই। মাত্র ৩৫ বছরেই জীবনদীপ নিভে গেল।

তিতিলাগড়ের সঙ্গীত পরিবারে জন্ম, ছোট থেকেই জনপ্রিয়তা

ওড়িশার ট্যালেন্ট হান্ট শো দিয়ে শুরুর যাত্রা। ২০১৫-তে প্রথম প্লেব্যাকেই নজর কাড়েন—প্রমাণ করেন দীর্ঘ পথের প্রস্তুতি।

ক্যারিয়ারের শিখরে থাকতেই শরীর ভেঙে পড়া

প্রতিভার ঝলক থাকলেও অনিয়ন্ত্রিত জীবনযাপন দ্রুতই তাঁকে ঠেলে দেয় সংকটে। বয়স মাত্র ৩৫—অকালমৃত্যুতে স্তব্ধ ভক্তরা।

মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি লিখলেন—‘অপূরণীয় ক্ষতি’

এক্স-এ শোকবার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বৈজয়ন্ত পান্ডা-সহ বহুজন। রাজ্যের সাংস্কৃতিক জগতে শূন্যতা তৈরি।