জসপ্রিত বুমরাহ দুর্ধর্ষ স্পেল উপহার দিয়ে ৫ উইকেট তুলে নেন। প্রোটিয়াস ব্যাটিং লাইনআপ বিধ্বস্ত—মাত্র ১৫৯ রানে অলআউট। ইডেন গার্ডেন্সে সিরিজের দারুণ সূচনা করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ভারত শেষ পর্যন্ত ৩৭/১। কেএল রাহুল ও ওয়াশিংটন সুন্দর দিনের শেষে ক্রিজে। শুভমান গিল নেতৃত্বাধীন ভারত আত্মবিশ্বাসী শুরু করেছে।
ভারত বর্তমানে WTC standings-এ ৩ নম্বরে, ৭ ম্যাচে ৫২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৫ নম্বরে, ২ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট। এই সিরিজ ভারতের WTC ফাইনাল রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ভারতের স্পিন বিভাগে রয়েছে— কুলদীপ যাদব, জাদেজা, সুন্দর, অক্ষর প্যাটেল। তবে দক্ষিণ আফ্রিকাও পিছিয়ে নয়— হারমার, মহারাজ, মুথুসামি নিয়ে এসেছে শক্তিশালী স্পিন আক্রমণ।
India XI: যশস্বী, রাহুল, সুন্দর, গিল (c), পন্ত (wk), জাদেজা, জুরেল, অক্ষর, কুলদীপ, বুমরাহ, সিরাজ। South Africa XI: মার্করাম, রিকেলটন, মুলডার, বাভুমা (c), ডি জোরজি, স্টাবস, ভেরিন (wk), হারমার, জানসেন, বস, মহারাজ।