অভিনয়ের পাশাপাশি সঞ্চালনা ও ব্যবসায় সমান সফল কাজল। গোরেগাঁওয়ের নিজের অফিসবাড়ি ভাড়া দিয়ে শুরু করেছেন নতুন আয়।
মুম্বইয়ের গোরেগাঁওয়ে ১৮১৭ বর্গফুটের অফিসটি ভাড়া দিয়ে মাসে ৬.৯ লক্ষ টাকা পাচ্ছেন কাজল। সঙ্গে একটি পার্কিং স্পেসও রয়েছে।
২০২৪ সালের নভেম্বর থেকে শুরু হয়েছে ৯ বছরের লিজ। তিন বছর পরে ভাড়া ১৫% বাড়বে — তখন মাসে পাবেন প্রায় ৭.৯ লক্ষ।
সময়ের সঙ্গে আরও বাড়বে ভাড়া। কয়েক বছরের মধ্যে মাসিক ভাড়া পৌঁছবে ৯.১২ লক্ষ টাকায়। ২০৩৪ সালে বার্ষিক আয় ছাড়াবে ৮.৬ কোটি!
অভিনেত্রীর মোট সম্পত্তি বর্তমানে প্রায় ২৪৯ কোটি টাকা। শুধু মুম্বই নয়, লন্ডনেও রয়েছে তাঁর বাড়ি।
ট্রায়াল সিজন ২ জনপ্রিয়তার পর এখন ব্যস্ত ‘মহারাগিনী’ ছবির শুটে। প্রভু দেবা ও নাসিরুদ্দিন শাহও রয়েছেন ছবিতে। মুক্তি ২০২৬ সালে।