মাধুরীর নতুন সিরিজ ঘোষণা

‘ফেম গেম’-এর পর ফের ওটিটিতে ফিরছেন মাধুরী দীক্ষিত। ঘোষণা করলেন নতুন সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’।

টিজারে চমকপ্রদ লুক

২০ সেকেন্ডের টিজারে একে একে সাজ মুছে ফেললেন মাধুরী। শেষে দেখা গেল তাঁকে জেলের কয়েদির রূপে।

সিরিয়াল কিলারের ভূমিকায় মাধুরী?

চরিত্রের নাম মিসেস দেশপাণ্ডে। ঠোঁটের কোণে রহস্যময় হাসি। শোনা যাচ্ছে, সিরিজে তাঁর চরিত্র নাকি একজন সিরিয়াল কিলার!

ফ্রেঞ্চ থ্রিলারের অনুপ্রেরণা

নাগেশ কুকুনুর পরিচালিত সিরিজটি ফ্রেঞ্চ থ্রিলার ‘লা ম্যান্টে’ থেকে অনুপ্রাণিত। পুরো সিরিজ জুড়ে থাকবে রহস্যরোমাঞ্চ।

অভিনয় জীবনে নতুন স্বাদ

মাধুরীর মতে, এই চরিত্র তাঁর অভিনয়জীবনে সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। তবে সচেতনভাবে বেছে নেননি — সুযোগ পেয়ে ফিরতে পারেননি।

মুক্তির অপেক্ষা

সিরিজটি খুব শীঘ্রই মুক্তি পাবে। তবে প্রকাশের তারিখ এখনও জানাননি নির্মাতারা। দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে।