25-year-old ফোক সিঙ্গার ও BJP নেতা মৈথিলী ঠাকুর আলীনগর আসনে জয়ী হয়ে হলেন बिहार বিধানসভার সবচেয়ে কম বয়সী MLA। RJD প্রার্থী বিনোদ মিশ্রকে ১২,০০০-এর বেশি ভোটে হারিয়ে প্রথমবার BJP দখল করল এই আসন।
মৈথিলী ঠাকুর ছোটবেলা থেকেই সংগীতে পারদর্শী। কয়েক মাস আগে BJP-তে যোগ দেন ও দ্রুত রাজনৈতিকভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর এই জয়ে দলের মধ্যে উৎসাহের ঢেউ।
২০০০ সালে জন্ম। মধুবনীতে বেড়ে ওঠা। পরে পরিবারসহ দিল্লির নজফগড়ে চলে যান আর্থিক সমস্যার কারণে। বাবা নিজে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী—সেই থেকেই শুরু তাঁর সংগীতযাত্রা।
Sa Re Ga Ma Pa Lil Champs ও Indian Idol Junior-এ সুযোগ না পেলেও ২০১৭ সালে Rising Star–এ রানার-আপ হয়ে আলোচনায় আসেন। Facebook ও YouTube-এ তাঁর গান ভাইরাল হতে থাকে—গড়ে ওঠে বিশাল ফ্যানবেস।
২০২১ সালে পান Ustad Bismillah Khan Yuva Puraskar। দুই ভাই ঋষভ ও আয়াচী সবসময় তাঁর সঙ্গে গান করেন। মামা নন্দ কিশোর ও সুমিতও পুরো ক্যাম্পেইনে পাশে ছিলেন।
তিনি বলেছেন— ১। স্কুলে মিথিলা পেন্টিং যুক্ত করা। ২। আলীনগরের নাম পরিবর্তন করে সীতানগর রাখা। ৩। মেয়েদের শিক্ষা উন্নয়ন। ৪। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। ৫। এলাকার সার্বিক উন্নয়ন।