৩০ বছর পর পুনর্জন্ম! 2025 Tata Sierra উন্মোচিত হয়েছে প্রোডাকশন-স্পেক ভার্সনে। আধুনিক ডিজাইন ও পুরনো মডেলের ছাপ—দুই মিলিয়ে SUV-টি হয়েছে একেবারে নতুন রূপে।
৫’৭’’ উচ্চতার ড্রাইভারের জন্য সামনে রয়েছে পর্যাপ্ত হেডরুম, পাওয়ার অ্যাডজাস্টেবল সিট, মেমোরি ফাংশন, ভেন্টিলেশন ও অ্যাডজাস্টেবল আন্ডার-থাই সাপোর্ট।
৫’৮’’ থেকে ৬ ফুট উচ্চতার যাত্রীদের জন্য পেছনের সিটে রয়েছে প্রচুর লেগরুম, ফুটরুম ও হেডরুম। বড় প্যানোরামিক সানরুফ থাকা সত্ত্বেও মাথায় জায়গার কোনও সমস্যা নেই।
মিডিয়াম বডি-ফ্রেমের তিনজন যাত্রী আরামে বসতে পারেন। রয়েছে ৩টি অ্যাডজাস্টেবল হেডরেস্ট, ৩-পয়েন্ট সিটবেল্ট ও কাপহোল্ডারসহ ফোল্ড-আউট আর্মরেস্ট। কো-ড্রাইভারের পিছনে ‘বস মোড’ ফিচারও আছে।
SUV-টিতে রয়েছে ৩-ডিসপ্লে সেটআপ, 12-speaker JBL সাউন্ড সিস্টেম, ভেন্টিলেটেড সিট, ওয়্যারলেস চার্জার, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল ও প্যানোরামিক সানরুফ।
১.৫L টার্বো পেট্রোল (170 PS) ও ১.৫L ডিজেল (118 PS), 6MT/7DCT—উভয়েই FWD। সেফটিতে ৬ এয়ারব্যাগ, ADAS L2, 360° ক্যামেরা। লঞ্চ: ২৫ নভেম্বর ২০২৫ প্রাইস রেঞ্জ: ₹১১–২০ লক্ষ (এক্স-শোরুম)।