২০২১ সালে আরিয়ান খান মামলা পর ফের সামনে নতুন অভিযোগ। দাউদ ইব্রাহিমের মাদক পার্টিতে নোরা ফতেহির উপস্থিতির দাবি ঘিরে তীব্র আলোচনার ঝড়।
মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা দাবি করেছেন—নোরা নাকি দাউদের আয়োজিত এক পার্টিতে গিয়েছিলেন।
নোরা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন—তিনি কোনও পার্টি করেন না, সারাদিন কাজেই ব্যস্ত। “আমি কাজপাগল, ব্যক্তিগত জীবনই নেই”—জানালেন তিনি।
নোরা বলেন, অতীতে তাঁকে নিয়ে মিথ্যে অপবাদ ছড়ানো হয়েছিল। এবার আর চুপ থাকবেন না। “আমার নাম ব্যবহার করবেন না—এর ফল ভালো হবে না।”
নোরার পাশাপাশি শ্রদ্ধা কপূরসহ আরও কয়েকজন তারকার নাম অভিযোগে উঠে এসেছে। বলিউডে উদ্বেগ বাড়ছে।
সূত্র জানাচ্ছে—মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা শীঘ্রই সংশ্লিষ্ট তারকাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে। তদন্ত নিয়ে অপেক্ষায় সবাই।