বহু প্রতীক্ষার পর SSMB29-এর প্রথম ঝলক প্রকাশ পেল। প্রিয়াঙ্কা ফিরছেন একদম নতুন রূপে, ‘Mandakini’ হয়ে পর্দা কাঁপাতে!
RRR ও Baahubali-এর পর এবার মহেশ বাবুকে নিয়ে রাজামৌলির সবচেয়ে বড় প্রজেক্ট — Globetrotter।
সাহসী, দৃঢ়, ও রহস্যময়ী Mandakini রূপে প্রিয়াঙ্কা চোপড়া ফিরছেন ইন্ডিয়ান সিনেমায় রাজকীয়ভাবে।
পোস্টারে দেখা গেছে প্রিয়াঙ্কাকে বন্দুক হাতে পাথুরে পাহাড়ে দৌড়াতে — তীব্র, শক্তিশালী, একেবারে সিনেমাটিক মুহূর্ত!
অভিনেত্রীর এই বার্তায় রহস্য আরও গভীর, Mandakini আসলে কে? দর্শকের কৌতূহল চরমে।
আফ্রিকার অভিযানের ছোঁয়ায় তৈরি রাজামৌলির নয়া জগৎ — যেখানে মিথ আর অ্যাডভেঞ্চার একসাথে মিলেছে।
মহেশের ফার্স্ট লুকে ট্রিশূল ও নন্দী পেনডেন্ট দেখে ফ্যানদের অনুমান — গল্পে পৌরাণিক ছোঁয়া আছে!
কালো পোশাক ও হাই-টেক হুইলচেয়ারে দেখা গেল ভয়ঙ্কর খলনায়ক ‘Kumbha’-কে।
Globetrotter-এর অফিসিয়াল নাম ও প্রথম ঝলক প্রকাশ পাবে রামোজি ফিল্ম সিটিতে বিশাল ইভেন্টে।
মহেশ, প্রিয়াঙ্কা ও রাজামৌলি একসাথে মঞ্চে! দর্শকরা সরাসরি দেখতে পাবেন ১৫ নভেম্বরের ঐতিহাসিক মুহূর্ত।