রবীন্দ্র জাডেজা আবার ফিরলেন রাজস্থান রয়্যালসে—যে দল থেকেই শুরু হয়েছিল তাঁর আইপিএল যাত্রা। তিনি এই ফেরা-কে বলছেন সম্পূর্ণ আবেগের মুহূর্ত।
CSK থেকে ট্রেড হয়ে RR-এ যোগ দিতে জাডেজা ১৮ কোটি থেকে ১৪ কোটি—৪ কোটি বেতন কমাতে রাজি হয়েছেন। দলের প্রতি তাঁর ভালোবাসারই প্রমাণ।
২০০8 সালের প্রথম আইপিএলে RR-এর হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি তুলে ধরে তিনি বলেন—এই দলই তাঁকে প্রথম সুযোগ ও প্রথম সাফল্য দিয়েছিল।
RR-এর ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা বলেন, জাডেজা এমন এক খেলোয়াড় যিনি ব্যাট-বল-ফিল্ড—তিন বিভাগেই ম্যাচ বদলে দিতে পারেন।
RR-এর সহ-মালিক মনোজ বাদলে বলেন, “যিনি আমাদের শুরুর দিনের অংশ ছিলেন, তাঁকেই আবার দলে পেয়ে আমরা গর্বিত। তিনি এখন বিশ্বের অন্যতম সম্পূর্ণ অলরাউন্ডার।”
২০১২ সাল থেকে CSK-এর স্তম্ভ ছিলেন জাডেজা। ২০২2-এ অস্থায়ী অধিনায়কও হন। নতুন মরশুমে RR জার্সিতে তিনি আবার বড় ভূমিকা নেওয়ার প্রস্তুতিতে।