সইফের সম্পত্তিতে নতুন সংযোজন

সইফ আলি খানের বিশাল সম্পত্তির তালিকায় এ বার যুক্ত হল মুম্বইয়ের দু’টি নতুন অফিস ইউনিট। নিজস্ব বিনিয়োগে আরও এগোলেন তিনি।

পূর্ব আন্ধেরিতে দুই অফিস কেনা

মুম্বইয়ের পূর্ব আন্ধেরিতে ৫,৬৮১ বর্গফুট আয়তনের দুটি অফিস ইউনিট কিনেছেন সইফ। সঙ্গে রয়েছে ছ’টি গাড়ি রাখার জায়গা।

৩০.৭৫ কোটির বড় ডিল

আমেরিকার একটি ওষুধ সংস্থার মালিকানাধীন এই দু’টি অফিস কিনতে সইফ খরচ করেছেন মোট ৩০.৭৫ কোটি টাকা।

সইফের বিলাসবহুল বান্দ্রা ফ্ল্যাট

বান্দ্রার ১০৩ কোটি টাকার ফ্ল্যাটে রয়েছে পাঁচটি বেডরুম, বড় টেরেস, জিম রুম, মিউজিক রুম ও ছাদের সুইমিং পুল। আগেও এখানে ছুরিকাহত হয়েছিলেন তিনি।

নবাবিয়ানা ‘পটৌডী প্যালেস’

সইফের সবচেয়ে মূল্যবান সম্পত্তি পটৌডী প্যালেস—মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। প্রায় ১০ একর জমিতে তৈরি ১৫০ কক্ষের রাজকীয় প্রাসাদ।

শুটিং স্পট হিসেবেও জনপ্রিয়

পটৌডী প্যালেসে ‘অ্যানিম্যাল’, ‘তাণ্ডব’-সহ বহু সিনেমা ও সিরিজের শুটিং হয়েছে। সইফের সম্পত্তি তাই বিনিয়োগের পাশাপাশি শুটিং হাবও।