আরবাজ জানালেন ‘দবং ৪’ আসছে!

এক সাক্ষাৎকারে আরবাজ খান জানান, তৈরি হবে দবং ৪। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত সলমন ভক্তরা। তবে শুটিং বা রিলিজের তারিখ এখনও ঠিক হয়নি।

ভাইরাল হল মনখারাপ করা ভবিষ্যদ্বাণী

‘দবং ৪’ ঘোষণার ঠিক পরেই ছড়াল অন্য খবর— জ্যোতিষীদের মতে ২০২৬ সালমনের জন্য নাকি খুবই কঠিন সময়।

“ঈশ্বরের বরপুত্র” শাহরুখ আরও এগোবেন

জ্যোতিষী সুশীল কুমার সিংহ বলেন, ২০২৬ শাহরুখ খানের জীবনে উন্নতি আনবে। স্বাস্থ্য ও পেশা— দুই দিকই আরও উজ্জ্বল হবে।

২০২৬ সালে নতুন ছবি না করাই ভালো

জ্যোতিষীর মতে, আগামী বছর সালমনের জন্য আদৌ অনুকূল নয়। নতুন ছবির শুটিং বা রিলিজ— দুটোই এড়াতে হবে।

ফল দেবে না কোনও ছবি

গণনা অনুযায়ী ২০২৬ সালে সালমনের মুক্তিপ্রাপ্ত ছবিগুলি বড় সাফল্য পাবে না। ক্যারিয়ারে চাপ ও অনিশ্চয়তা দেখা দিতে পারে।

শরীর-স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে

জ্যোতিষীর দাবি— সালমনের স্বাস্থ্য নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। তাই ওয়ার্কলোড কমানো ও বিশ্রাম নেওয়ার পরামর্শ।