শার্লিনের বড় সিদ্ধান্ত

হঠাৎই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শার্লিন চোপড়া। অস্ত্রোপচার করে সরালেন ৮২৫ গ্রাম ওজনের সিলিকন স্তন। বললেন— “এখন নিজেকে প্রজাপতির মতো হালকা লাগছে!”

অতীতের ভুল, আজকের শিক্ষা

সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে নেওয়া সিদ্ধান্তেই ক্ষতি হয়েছে— স্বীকারোক্তি শার্লিনের। ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা: “ঈশ্বর যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকুন।”

কেন সরাতে হল সিলিকন?

কয়েক মাস ধরেই কাঁধ, পিঠ ও বুকে তীব্র ব্যথা। পরীক্ষায় জানা যায়— সমস্যার মূল নকল স্তন! চিকিৎসকের পরামর্শেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত।

অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা

অপারেশনের পর ব্যথা অনেকটাই কমে গেছে। ভিডিয়োবার্তায় জানালেন— ধীরে ধীরে পুরো সুস্থ হয়ে উঠছেন। মনেও এসেছে স্বস্তি।

সচেতনতার বার্তা

শার্লিনের সতর্কতা: সৌন্দর্যবর্ধক কোনো পরিবর্তন করার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি। “অকারণ অতিরিক্ত বোঝা শরীরের ক্ষতি করে।”

সবসময় আলোচনার কেন্দ্রে শার্লিন

পোশাক, মন্তব্য, পাপারাজ্জির সঙ্গে মজা— সবসময়ই চর্চায় তিনি। এ বার সিলিকন স্তন অপসারণ নিয়েও শিরোনামে শার্লিন চোপড়া।