কঙ্গনা রনৌত আবারও বিতর্কের কেন্দ্রে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন— আজও অনেক পরিবার, এমনকি শিক্ষিত ও প্রগতিশীলরাও কন্যাসন্তান চাইতে চান না।
তার মতে, ভারতীয় সমাজে এখনও পুত্রসন্তানের প্রতি ঝোঁক প্রবল। উচ্চশিক্ষিত, অশিক্ষিত, ধনী বা দরিদ্র— সবাই নাকি একই মানসিকতা পোষণ করেন।
কঙ্গনার দাবি, প্রথম কন্যাসন্তান হলেও পরিবার মানিয়ে নেয়। কিন্তু দ্বিতীয় কন্যাসন্তান হলে অনেক পরিবারেই চাপা অসন্তোষ তৈরি হয়।
তিনি বলেন, প্রভাবশালী পরিবার, বলিউডি ঘরানা, এমনকি তথাকথিত ‘মর্ডান’ মানুষও মনে মনে পুত্রসন্তানকেই অগ্রাধিকার দেন।
এক ভক্ত জানান, ধনী পরিবারগুলো নাকি আরও বেশি গোঁড়া। এমন দম্পতির গল্প শেয়ার করেছেন, যারা ছেলের জন্য ব্যাঙ্কক–দুবাই পর্যন্ত গিয়েও প্রার্থনা করেছেন।
আরেক অনুরাগী লিখেছেন, ধনী পরিবারের অনেকেই বাইরে ‘প্রগতিশীল’ সাজেন, কিন্তু ভিতরে পুত্রসন্তান না হলে অসন্তুষ্ট হন।