জল্পনায় সিলমোহর!

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল। এ বার নিজেই জানালেন সোনম কপূর — দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী। ছবি দিয়ে দিলেন সুখবর।

বেবি বাম্পে নতুন অধ্যায়

পিঙ্ক স্কার্ট–টপে সোনমের নতুন ছবি ভাইরাল। বেবি বাম্পে আলতো হাত রেখে লিখলেন— “মা”

আনন্দের মজার প্রতিক্রিয়া

স্ত্রীর পোস্টে আনন্দ আহুজার কমেন্ট— “এ বার ডাবল ট্রাবল!” এরপর আরও লেখেন, “তুমি তো সুন্দরী মা।”

তিন বছরের বায়ু—এবার দ্বিতীয় সন্তান

প্রথম সন্তান বায়ুর বয়স তিন। তার পর আবার মাতৃত্ব উপভোগ করার প্রস্তুতিতে সোনম। দুই পরিবারেই খুশির হাওয়া।

অভিনয় থেকে দূরে সোনম

প্রথম সন্তানের পর থেকেই অভিনয় থেকে দূরে সরে যান সোনম। শেষ কাজ ২০২৩ সালের থ্রিলার ‘ব্লাইন্ড’। পুরো মন এখন পরিবারে।

বলিউডে ফিরবেন তো?

নতুন বছরের শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্মের কথা। তবে কি এ বার চিরতরে বিদায় বলবেন বলিউডকে? পরিবার এখনো কিছু জানায়নি।