কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ। পুরো এলাকা মুহূর্তেই আগুনে ঘিরে যায়।
এখন পর্যন্ত ৯ জন নিহত ও ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে পুলিশ সূত্র।
নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক বিশেষজ্ঞ, যারা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। অনেক দেহ পুড়ে যাওয়ায় সনাক্তকরণ কঠিন হয়ে গেছে।
শক্তিশালী বিস্ফোরণে আশপাশের বাড়ি থেকেও মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে। ১০০–২০০ মিটার দূর পর্যন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
জম্মু-কাশ্মীর পুলিশের শীর্ষ কর্মকর্তা ঘটনাটি নিয়ে শীঘ্রই প্রেস কনফারেন্স করবেন। দমকল বাহিনী দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চার দিন আগেই দিল্লিতে গাড়ি বিস্ফোরণে ৮ জন মারা গিয়েছিল। টানা দুই বিস্ফোরণে উত্তেজনা ছড়িয়েছে ভারতে, বাড়ানো হয়েছে নিরাপত্তা।