ধুমধাম করে উন্মোচিত ‘বারাণসী’

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে মহা আয়োজনে ‘বারাণসী’ ছবির ফার্স্ট লুক লঞ্চ করলেন এসএস রাজামৌলি। উপস্থিত ছিলেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও প্রিথ্বীরাজ।

ট্রেলার চলাকালীন বারবার গ্লিচ

ট্রেলার চলতে গিয়ে কয়েকবার বন্ধ হয়ে যায় বিশাল স্ক্রিনে। তবুও দর্শকদের উত্তেজনা বা ধৈর্য কোনওটাই কমেনি।

মহেশ ভক্তদের প্রতি রাজামৌলির ধন্যবাদ

এক্স-এ রাজামৌলি লেখেন—দীর্ঘ পথ পেরিয়ে ঠান্ডায় ৩ কিমি হাঁটা মহেশ ভক্তরা অসাধারণ ধৈর্য দেখিয়েছেন। “আপনারা আপনাদের আইডলের মতোই ডিসিপ্লিনড,” লেখেন তিনি।

ড্রোনে লিক হওয়ায় তাড়াহুড়ো করে স্ক্রিনিং

রাজামৌলি জানান, ভিড়ের মধ্যে থেকে অনেকে ড্রোন উড়িয়ে ফুটেজ লিক করছিলেন। তাই ভিডিও টেস্ট করার সুযোগই হয়নি, ফলে গ্লিচ তৈরি হয়।

ঠিক কেমন গল্প ‘বারাণসী’-তে?

অ্যাস্টেরয়েড পতন থেকে শুরু হয় গল্প—যার প্রভাব পড়ে বারাণসী, অ্যান্টার্কটিকা, আফ্রিকা পর্যন্ত। শতাব্দী পেরোনো মহাকাব্যিক কাহিনিতে মিলছে রামায়ণের ইঙ্গিতও।

রুদ্ররূপে মহেশ, নতুন অবতারে প্রিয়াঙ্কা-প্রিথ্বীরাজ

রক্তে ভেজা মহেশ বাবু ‘রুদ্র’ রূপে ষাঁড়ের উপর চড়ে ত্রিশূল হাতে হাজির। আগেই প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার ‘মন্দাকিনী’ ও প্রিথ্বীরাজের ‘কুম্ভ’ লুক।