আইআইটি হায়দরাবাদের সভায় উপাসনার বক্তব্যে চাঞ্চল্য

রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনী সম্প্রতি আইআইটি হায়দরাবাদের এক সভায় মেয়েদের উদ্দেশে ডিম্বাণু সংরক্ষণ করার পরামর্শ দেন। আর তাতেই শুরু হুলস্থূল।

“মেয়েরা এগোচ্ছে”—সভায় কী দেখলেন উপাসনা?

তিনি প্রশ্ন করেছিলেন—কারা বিয়ে করতে চান? দেখে বললেন, “ছেলেদের হাত বেশি উঠেছে, দেশ বদলাচ্ছে। মেয়েরা স্বাধীনভাবেই জীবন বেছে নিচ্ছে।”

উপাসনার পরামর্শ: ‘ডিম্বাণু সংরক্ষণই শান্তি’

উপাসনার দাবি, ডিম্বাণু সংরক্ষণ করলে মেয়েরা নিজের জীবনের সময়সূচি—বিয়ে থেকে মাতৃত্ব—নিজেদের মতো ঠিক করতে পারবে।

সমালোচনার ঝড়: ‘আইভিএফ বিক্রি করছেন?’

নেটিজেনদের একাংশের অভিযোগ—উপাসনা একজন কর্পোরেট হাসপাতাল প্রতিনিধির মতো কথা বলছেন। কেউ লিখেছেন, “তিনি আসলে আইভিএফ প্রচার করছেন।”

চিকিৎসাগত দিক নিয়ে প্রশ্ন!

সমালোচকদের দাবি—ডিম্বাণু সংরক্ষণ মানেই সফলতা নয়। ৩০-এর পরে গর্ভধারণের জটিলতার কথাও উপাসনা উল্লেখ করেননি।

ব্যক্তিগত জীবন টেনে সমালোচনা!

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “নিজে সচ্ছল পরিবারে জন্মেও ২৩ বছরে কেন বিয়ে করলেন?” তবে উপাসনা এখনও বিতর্কে প্রতিক্রিয়া দেননি।