১০ বছর পর মঞ্চে ফিরছেন ঊষসী চক্রবর্তী

রাত পোহালেই মঞ্চস্থ হবে ‘তিন এক্কে তিন’। দীর্ঘ ১০ বছর পর আবার মঞ্চে অভিনয় করছেন ঊষসী। প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী।

স্টুডিয়োপাড়ায় গুঞ্জন: ছোটপর্দা থেকে নাকি বিরতি!

শোনা যাচ্ছিল—ঊষসীকে আর নাকি দেখা যাবে না ধারাবাহিকে। আচমকা কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন উঠছে অনুরাগীদের মধ্যে।

‘জুন আন্টি’র ছায়া কাটছে না!

‘শ্রীময়ী’ শেষ হলেও মানুষ এখনও তাঁকে ‘জুন আন্টি’ নামেই ডাকে। একই ধরনের চরিত্রে আটকে যাওয়াতেও নাকি অস্বস্তি।

ঊষসীর স্পষ্ট কথা: ‘ভাল চরিত্র চাই, তবেই ফিরব’

ঊষসীর ভাষায়, ভাল চরিত্রের অপেক্ষায় আছেন তিনি। আপাতত ছোটপর্দা নয়—মঞ্চই তাঁর প্রথম পছন্দ।

অর্থনৈতিক দুশ্চিন্তা নেই অভিনেত্রীর

তিনি জানালেন, সোশ্যাল মিডিয়া, কলেজে পড়ানো ও আরও কিছু কাজে স্থায়ী আয় রয়েছে। তাই ধারাবাহিকে না করলেও সমস্যা হবে না।

সমাজের প্রতিচ্ছবি থাকবে নতুন নাটকে

‘তিন এক্কে তিন’-এ বর্তমান সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হবে। নির্দেশনা দিয়েছেন অবন্তী চক্রবর্তী। মঞ্চনাটক নিয়ে উত্তেজনায় ঊষসী।