হঠাৎই কেন অন্তরালে মোনালি?

লাইভ কনসার্ট ও সিনেমার গান দিয়ে একসময় শীর্ষে ছিলেন মোনালি ঠাকুর। কিন্তু হঠাৎই তিনি সরে গেলেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে।

মনখারাপি পোস্টে বাড়ে জল্পনা

কয়েক মাস আগে তাঁর একটি বিষণ্ণ পোস্ট দেখে অনুরাগীরা ভাবেন—তাহলে কি বিবাহিত বা ব্যক্তিগত জীবনে সুখী নন তিনি?

অবশেষে মুখ খুললেন গায়িকা

দীর্ঘদিন পর মোনালি জানালেন—পুজোর আগ থেকেই ভীষণ অসুস্থ ছিলেন তিনি। একের পর এক শারীরিক জটিলতায় মানসিকভাবেও ক্লান্ত হয়ে পড়েছিলেন।

দাঁতের অস্ত্রোপচার থেকে জ্বর

দাঁতের হঠাৎ সমস্যা থেকে অস্ত্রোপচার, তারপর মারাত্মক জ্বর—মুখ এতটাই ফুলে গিয়েছিল যে কেউ দেখলে চিনতে পারতেন না, জানালেন মোনালি।

কাজের চাপে ক্লান্তি ও বিশ্রাম

শৈশব থেকে কাজ করতে করতে শরীরের ওপর চাপ বেড়েছে। তাই এখন বিশ্রাম নিচ্ছেন, ছুটি কাটাচ্ছেন এবং নতুন গান ও প্রোজেক্টের পরিকল্পনা করছেন।

ভক্তদের জন্য সুখবর

ভক্তদের ধন্যবাদ জানিয়ে প্রতিশ্রুতি—খুব শিগগিরই নতুন গান আসছে। আবার নিয়মিত সোশাল মিডিয়াতেও ফিরবেন মোনালি। ব্যক্তিগত জীবন নিয়ে এখনও নীরব।